[ দেশজুড়ে ]
সাড়ে ৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল।
সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, একইদিন সোমবার ভোর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেনে জানান, সোমবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ৯টা থেকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!