ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে মনোমালিন্য, প্রাণ দিলেন পাপিয়া

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ৩১ ডিসেম্বর ২০২৩
স্বামীর সঙ্গে মনোমালিন্য, প্রাণ দিলেন পাপিয়া
ফাইল ছবি

ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে পাপিয়া বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মৃত পাপিয়া উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রুবেলের স্ত্রী।

জানা যায়, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল পাপিয়া বেগমের। এরই জের ধরে শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা চালে দেওয়ার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। কিছু সময় পর তিনি বমি করতে শুরু করেন। পরিবারের লোকজন এগিয়ে এসে বুঝতে পারেন পাপিয়া গ্যাস ট্যাবলেট খেয়েছেন। 

Advertisement

তখন দ্রুত তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পাপিয়াকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যার দিকে ভোলা নেয়ার পথেই পাপিয়া বেগম মারা যান।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!