[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল টপকে গাঁজা দিতে গিয়ে যুবক ধরা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দেয়াল টপকে মাদক দিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবকের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
আটককৃত যুবক মো. সুমন হাজারি (২২) উড়শিউড়ার মো. জাহাঙ্গীর হাজারির ছেলে।
জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ওই যুবক জেল খানার সীমানা প্রাচীর টপকে মাদক নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় জেলখানার সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি চাকু ও কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
.png)
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ওই যুবকের কাছে কয়েক পুড়িয়া গাঁজা পাওয়া গেছে। তবে জেলখানা কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। ওই যুবককে অন্য একটি মাদকের মামলায় শনিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!