রোববার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। তার সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে, থাকছে মেঘলা আকাশ, শুধু বইছে হিম বাতাস।
রোববার জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
.png)
সকালে বদলগাছী আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার প্রদীপ কান্তি রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাঝে মাঝে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হয়ে থাকে। এর ফলে তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস হলেও শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আগামী কয়েক দিন আবহাওয়ার তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না জানিয়ে তিনি বলেন, উত্তরের এ জেলায় শৈত্যপ্রবাহ হবে।