ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৩১ ডিসেম্বর ২০২৩
ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে পারভীন বেগম নামে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ঐ নারী উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজার এলাকার বাচ্চুর স্ত্রী।

জানা যায়, পুরনো একটি গাছের টুকরো নিয়ে ভাতিজা রিপনের সঙ্গে শনিবার সকালে পারভীন বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন পাশে থাকা একটি গাছের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পারভীনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঐদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, লাশ এখনো বাড়িতে আনা হয়নি। বরিশালে ময়নাতদন্ত শেষে লাশ আনা হবে। যে গাছের টুকরো নিয়ে চাচি-ভাতিজার ঝগড়া হয়েছে তার মূল্য ৫০ টাকাও হবে না। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!