ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২ জানুয়ারি ২০২৪
বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ নুর মোহাম্মদ নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, সোমবার রাতে উপজেলার সরল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ ঐ উপজেলার হাজীরখিল এলাকার শামসুল ইসলামের ছেলে।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরল বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক বেচাকেনা ও বহনে সহযোগিতা করে আসছেন বলে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানান তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!