[ দেশজুড়ে ]
ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃতরা আজগর আলী
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজগর আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার নাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজগর আলী নাজিরহাট পৌরশহরের আট নম্বর ওয়ার্ডের ডাইনজুরি এলাকার মৌলভী তৈয়বের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজসহ আজগর আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!