[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ৩ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে এ বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীসহ সবার মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এর আগে স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়। বন্ধ শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
.png)
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থলবন্দর তিনদিন বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!