নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে পাশের বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। রাত ২টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে কয়েক জন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ বলেন, সম্প্রতি একই ইউনিয়নের বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাতে বাবুল মিয়াসহ কয়েক জন তাকে কুপিয়ে হত্যা করেন। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।