[ দেশজুড়ে ]
নেত্রকোণায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি: সংগৃহীত
নেত্রকোণার কলমাকান্দায় সড়ক পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তারাবানু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুতুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলা সদরের পাচুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার গুতুরা বাজার থেকে নিজবাড়ি ফিরছিলেন ঐ বৃদ্ধা। এ সময় রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজির ধাক্কায় আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!