ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে নামতে পারে বৃষ্টি, কমলো তাপমাত্রা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ১৫ জানুয়ারি ২০২৪
নোয়াখালীতে নামতে পারে বৃষ্টি, কমলো তাপমাত্রা 
ফাইল ফটো

চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। সোমবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। 

নোয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (১৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রফিকুল ইসলাম। 

Advertisement

তিনি বলেন, নোয়াখালীতে এ বছরের মধ্যে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমেছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আরো বাড়তে পারে শীতের তীব্রতা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!