মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলার মহাদেবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ এ জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ বলেন, এসিআই অটো ফুড লিমিটেডে চাল মিলে অভিযান পরিচালনা করে অনুমোদিত ধারণ ক্ষমতার অতিরিক্ত আতপ চাল মজুতের সত্যতা পাওয়া যায়। এ কারণে মিলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে মজুতকৃত চাল বাজারে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও চালের বস্তার গায়ে বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত বেশি মূল্য লেখায় সব বস্তা থেকে প্রাইজ ট্যাগ খুলে বিক্রিত মূল্যের নতুন প্রাইজ ট্যাগ লাগাতে বলা হয়েছে।
.png)
এ সময় জেলা প্রশাসক মো. গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রুবেল আহমেদ ও জেলা বাজার কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।