প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরো ২-৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিস্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্ররি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো কিছু জানা যায়নি।
.png)