[ দেশজুড়ে ]
ইজিবাইক চালককে হত্যায় গ্রেফতার ৩
ফাইল ফটো
শরীয়তপুরের সখিপুরে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতররা হলেন- মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি আরিফ (২২), তার সহযোগী পারভেজ বেপারী (২৬) ও সজিব বেপারী (২২)।
শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি জানান, এ মামলার অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অন্যান্য অজ্ঞাত পরিচয় আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে কাজ করছে র্যাব।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!