এর আগে, গত ১৩ জানুয়ারি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার ভোরে তা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, রোববার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশা ছিল। তবে সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেছে।
.png)
এদিকে, তীব্র শীতের কারণে রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলো দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে একদিন। আবহাওয়ার পূর্বাভাস দেখে শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
মাউশির রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুইদিন মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।