[ দেশজুড়ে ]
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল যুবকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোস্তফা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উজিরপুর এলাকার মথুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন। নিহত মোস্তফা উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা পশ্চিম পাড়ার বাসিন্দা।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উজিরপুর এলাকার মথুয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় মোস্তফা মিয়াকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই সাইদুল ইসলাম জানান, লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!