ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২৩ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক
আটককৃত যুবক

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মো. সুমন সরদার নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত মো. সুমন সরদার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মো. দারগ আলী সরদারের ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাগমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমনকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ওসি আরো জানান, আটককৃত সুমনের নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!