[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১
গ্রেফতার- প্রতীকী ছবি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মো. হুকুম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ। এর আগে, সোমবার বিকেলে হুকুম আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুকুম আলী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের বাসিন্দা।
.png)
উপপরিচালক হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ হুকুম আলীকে করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানার ওসি শাহ নূর-এ আলম জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মো. হুকুম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!