বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এর আগে, বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবাগান রাস্তার মাথার ‘কালুর ভাতঘর’ দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
.png)
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী-১ এর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নূর, ২৬ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইছহাক ও সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার জাহেদ উল্লাহ।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সূত্রে জানা যায় বিপুল পরিমাণ মাদক প্রাইভেটকারযোগে জাদিমুড়া এলাকা থেকে হ্নীলা বাজারের দিকে আসছে- এমন তথ্যে র্যাবের একটি দল হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবাগান রাস্তার মাথার ‘কালুর ভাতঘর’ দোকানের সামনে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানো হয়। পরে সেই গাড়িটি তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পাশাপাশি তিনটি স্মার্টফোন, ছয়টি সিমকার্ড ও নগদ ৪ হাজার ৫০০ টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত প্রাইভেটকার ও ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।