ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় সড়কে ঝরল ৪ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লায় সড়কে ঝরল ৪ প্রাণ
ফাইল ফটো

কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ ফ্রেরুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দিনায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় অটোরিকশার দুই যাত্রী এবং চৌদ্দগ্রামে রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় দুই নারী মারা যান। নিহতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী রেনু বেগম, কাদৈর গ্রামের আবু তাহেরের (আবুল মিস্ত্রি) স্ত্রী সকিনা বেগম, হাসান এবং তাওহিদ।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ওসি এস এম লোকমান হোসেন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান রেনু বেগম ও সকিনা বেগম।

Advertisement

এদিকে, চান্দিনার নবাবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় মারা যান আরো দুইজন। 

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, নবাবপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজারে যাচ্ছিল। পথে অটোরিকশাটিকে চাপা দেয় মাটিবাহী একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসান। গুরুতর আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চন্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!