ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোরকা পরে বালিকা স্কুলে সাকিব, ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪
বোরকা পরে বালিকা স্কুলে সাকিব, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বোরকা পরে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সাদমান সাকিব নামে এক ছাত্র। এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও।

বুধবার দুপুরে বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, বোরকা পরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহজনক হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেয় তারা। পুলিশ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে এলে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আটক সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণির ছাত্র। বালক বিদ্যালয়ে বুধবার মিলাদ মাহফিল শেষে বোরকা পরে বালিকা বিদ্যালয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!