ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানবোঝাই ট্রাকে মিলল ১০ কোটি টাকার বিদেশি শাড়ি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪
ধানবোঝাই ট্রাকে মিলল ১০ কোটি টাকার বিদেশি শাড়ি
জব্দকৃত ট্রাক ও শাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ বিদেশি কাপড় ও অন্যান্য সামগ্রীসহ দুটি ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিজি স্টেশন কোস্ট গার্ড ক্যাম্পে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আকতার হোসেন। এর আগে, বুধবার দিবাগত গভীর রাতে বরিশার-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ব্রিজ এলাকা থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আক্তার হোসেন জানান, বুধবার গভীর রাতে বরিশাল-পটুয়াখালী দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক দুটি ট্রাককে তল্লাশির জন্য সিগনাল দেওয়া হয়। এ সময় ট্রাকচালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

তিনি আরো জানান, ট্রাকে ধানবোঝাই করে কাপড় ঢেকে রাখা হয়েছিল। ধানের বস্তা সরিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা শাড়ি, থান কাপড়, থ্রি পিসসহ সর্বমোট ১১ হাজার ১৪৬ পিস কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!