এমনই উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যতিক্রমী আয়োজনে দুই ভাইয়ের সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করা হয়। হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের আলাদিন মিয়া তার দুই ছেলের সুন্নতে খতনায় এ অনুষ্ঠানের আয়োজন করেন। যা দেখতে ভিড় জমান শত শত মানুষ।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকঢোল আর বাঁশির সুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার পেছনে ঘোড়ার গাড়িতে দুই শিশু। এমন আয়োজন দেখতে পেরে খুশি সে এলাকার লোকজন।
.png)
ধূলজুরী গ্রামের কিশোর রিয়াদ বলেন, ‘লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি আগে দেখিনি। স্কুল মাঠে এমন লাঠি খেলা দেখে অনেক ভালো লেগেছে।’
ঢেকিয়া এলাকার বাসিন্দা রিটন মিয়া বলেন, ‘গ্রাম-বাংলার এ লাঠি খেলা এখন বিলুপ্ত। এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই আনন্দদায়ক।’
ঐ দুই শিশুর দাদা শামসুদ্দিন কবিরাজ বলেন, ‘সুন্নতে খতনার অনুষ্ঠানটি যাতে আমার নাতিরা মনে রাখতে পারে তাই এ ব্যতিক্রমী আয়োজন। তাছাড়া এই লাঠি খেলা আর ঘোড়ার গাড়ি গ্রাম-বাংলার ঐতিহ্য। পাশাপাশি এলাকার লোকজনও এগুলো দেখে আনন্দ পেল।’