শুক্রবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রাজিবের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই প্রেক্ষিতে রফিকুল তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দিলে আরও ক্ষিপ্ত হন রাজিব। বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল নামের একজনকে কুপিয়ে আহত করেন তারা। এতে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন।
.png)
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।