ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালকের চোখে ঘুম, ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে নিথর হেলপার 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ১২ জানুয়ারি ২০২৩
চালকের চোখে ঘুম, ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে নিথর হেলপার 
ছবি: সংগৃহীত

দিনাজপুর চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল নামে হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে ঠিকমত দেখা যাচ্ছিল না রাস্তা। চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!