ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট মেয়ে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১১ জানুয়ারি ২০২৩
বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট মেয়ে
ফাইল ছবি

ময়মনসিংহে বাবার মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় তোবা আক্তার নামে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৩টার দিকে নগরীর চায়না মোড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোবা নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে। তিনি এবার এসএসসি পাস করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, মেয়েকে নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে কলমাকান্দা বাড়িতে যাচ্ছিলেন লিটন। চায়না মোড় ব্রিজে ওঠার সময় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান তোবা। একই সঙ্গে তোবার বাবাও পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তোবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কোনো আঘাত পাননি তার বাবা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!