বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম পূর্ব কালমাটি করিম বাজার এলাকার রজব আলীর স্ত্রী।
নিহত বৃদ্ধার ছেলে আনোয়ার হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। বৃহস্পতিবার বিকেলে ডাক্তার দেখার জন্য তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তার মা ঘটনাস্থলেই নিহত হন।
.png)
আদিতমারী থানার এসআই আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।