ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দায়িত্ব পালন শেষে ফেরার পথে ট্রাকচাপায় এএসআই নিহত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২২ ডিসেম্বর ২০২২
দায়িত্ব পালন শেষে ফেরার পথে ট্রাকচাপায় এএসআই নিহত
নিহত আলিউল ইসলাম

রংপুরের মিঠাপুকুর উপজেলার পাগলারহাট এলাকায় ট্রাকচাপায় আলিউল ইসলাম নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিউল উপজেলার মিঠাপুকুর থানার গোপালপুর ইউনিয়নে বিট অফিসারের দায়িত্বে ছিলেন।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গোপালপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন এএসআই আলিউল। পথে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!