শুক্রবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে। এছাড়া তাৎক্ষণিকভাবে নিহত ভবঘুরে ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থেকে মাঝে মাঝে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ঐ নারী চোখে কম দেখতেন। এজন্য সন্ধ্যার দিকে জান্নাতুল তাকে রাস্তা পার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। পথে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর এলাকায় পৌঁছালে মাইজদীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সুধারাম মডেল থানার এসআই মোহাম্মদ রিয়াজ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঐ বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর লাশ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগে পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।