ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রাক্টরের চাপায় নিথর তরুণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লায় ট্রাক্টরের চাপায় নিথর তরুণ
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রায়হান উদ্দিন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফকির বাজার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রায়হান চট্টগ্রামের মিরেশ্বরী উপজেলার ফরফরিয়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রাতুল (১৯) ও এক তরুণ (২১), তার পরিচয় জানা যায়নি। 

Advertisement

মিয়ার বাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রায়হান তার সঙ্গে দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের উপজেলার ফকির বাজার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা ইটবোঝাই ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে রায়হান নিহত হন। 

এসআই তোফাজ্জল হোসেন আরো জানান, এ সময় মোটরসাইকেলে থাকা তাদের বন্ধু রাতুলসহ আরো একজন আহত হন। পরে স্থানীয়রা এসে আহত দুইজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। রায়হানের মরদেহ মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!