[ দেশজুড়ে ]
মা ব্যস্ত কাজে, পুকুরে ডুবে নিথর শিশু নুশরাত
প্রতীকী ছবি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুশরাত জাহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের মজুমদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুশরাত জাহান ঐ এলাকার বাবুল মিয়ার মেয়ে।
জানা যায়, সন্ধ্যার দিকে শিশু নুশরাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় নুশরাত বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। পরে নুশরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, বিষয়টি ঐ শিশুর পরিবার পুলিশকে অবহিত করেনি।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!