বাবার মৃত্যুর শোকে ছেলের কাণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে বাবা ফিরোজ মিয়ার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে রানা আহমেদ নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে পৌরশহরের কালিপুর এলাকায় এ ঘঠনা ঘটে। তারা পৌরশহরের কালিপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। ফিরোজ এলাকায় মুদি দোকানদারী করতেন।
নিহতদের প্রতিবেশী রোমান জানান, ফিরোজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ছেলে রানা তাদের ঝগড়া থামাতেন। শনিবারও তাদের মাঝে ঝগড়া হয়েছিল। ছেলে তাদেরকে ঝগড়া থামানোর কথা বলায় ফিরোজ রাগ করে দোকানে চলে যান। দোকানে যাওয়ার ১০-২০ মিনিট পরে তিনি হঠাৎ বুকে হাত দিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান। পরে এলাকার লোকজন তাকে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, রানা তারা বাবার মৃত্যুর কথা শুনে শোক সইতে না পেরে লঞ্চঘাট এলাকায় নদীর পাড়ে বসে সবার অগোচরে রাত সাড়ে ৭টার দিকে বিষপান করেন। পরে লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত রানাকে হাসপাতালে নিয়া গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ফিরোজ মিয়া হৃদরোগে ও রানা আহম্মেদ বিষপানে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।