ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের হাতেই প্রাণ গেল বাবার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ছেলের হাতেই প্রাণ গেল বাবার
ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা আবুল কালাম। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সজিবকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। আটককৃত 

স্থানীয়রা জানান, আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। মানসিক সমস্যা থাকায় আরেক ছেলে সজিব বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে হঠাৎ সজিব তার বাবার ওপর আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। 

Advertisement

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযুক্ত ছেলে সজিবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ছেলে শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!