ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদিতে মাটিচাপায় প্রাণ গেল ২ বাংলাদেশির

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
সৌদিতে মাটিচাপায় প্রাণ গেল ২ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন নির্মাণে পাহাড় কেটে কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবে রিয়াদে বলিবার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিনের বাবা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নাছির উদ্দিন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।

আহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইরগাঁও গ্রামের রাজিব মিয়া।

নিহতদের স্বজনরা জানান, রিয়াদের ওই সাইটে কাজ করতে গিয়ে হঠাৎ তাদের ওপর মাটি ধসে পড়লে চাপা পড়েন নাছির উদ্দীন ও তেরা মিয়া। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!