রোববার বিকেলে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর।
তিনি জানান, বিকেলে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
.png)