ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে দুই বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪
সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে দুই বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারত থেকে সীমান্ত পেরিয়ে দুটি বন্য হাতি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতে অবস্থান নিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সময় উৎসুক জনতা হাতি দেখতে ভুট্টাক্ষেত এলাকায় ভিড় করছেন।

মঙ্গলবার সকালে হাতি দুটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার লালগছ সীমান্তের কাটাতারের গেট ভেঙে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন ইসলামবাগ সীমান্ত এলাকায় দিয়ে প্রবেশ করে।

স্থানীয়রা জানান, হাতিগুলো একটি গরুকে আছাড় মারে ও অন্য একটি গরুকে আঘাত করে। এছাড়াও দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ফসল সামান্য ক্ষতি করলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ খবর জানাজানি হলে বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনবিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

Advertisement

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় অবস্থান করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তেঁতুলিয়া বনবিভাগ (বিট) কর্মকর্তা নুরুল হুদা বলেন, দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় ভুট্টাক্ষেতে দুটি বড় হাতি অবস্থান করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে রয়েছেন। হাতিগুলোকে বিরক্ত না করার জন্য বলা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!