[ দেশজুড়ে ]
হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৬
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- লাখাই উপজেলার মারুগাছ গ্রামের লোদা মিয়ার ছেলে জসিম মিয়া, কাঠিহারা গ্রামের অহিদ মিয়ার ছেলে আবুল মিয়া, একই গ্রামের হুমায়ুনের ছেলে রায়হান মিয়া, আমির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ মিয়া, রুহিতনশী গ্রামের রজব আলীর ছেলে জুয়েল মিয়া এবং আজমান মিয়া।
স্থানীয়রা জানান, সকালে লাখাই থেকে একটি মোটরসাইকেল হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটি থেকে ছিটকে পড়ে ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেন।
.png)
এ বিষয়ে লাখাই থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!