ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন মা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪
দুই মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন মা
ফাইল ফটো

চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই মেয়ে কে বিষ খাইয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া একই এলাকায় মালয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী। এ ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা হলো- ছয় বছরের তাবাচ্ছুম ও চার বছরের ফাতেহা।

নিহতের স্বজনরা জানান, বছরখানেক পূর্বে কাউসার বিদেশে পাড়ি জমানোর পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও তা পান করে আত্মহত্যা করেছেন তানিয়া।

Advertisement

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা গেছেন। দুই শিশুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখনো শঙ্কামুক্ত নয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!