ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর খননের সময় বেরিয়ে এলো কোটি টাকার বিষ্ণুমূর্তি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পুকুর খননের সময় বেরিয়ে এলো কোটি টাকার বিষ্ণুমূর্তি
কোটি টাকার বিষ্ণুমূর্তি

দিনাজপুরের বিরল উপজেলায় পুকুর খনন করতে গিয়ে প্রায় দুই কোটি টাকার একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের এক পুকুর থেকে এ মূর্তিটি উদ্দার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী।

Advertisement

তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করছিলেন শ্রমিকরা। এ সময় বিষ্ণুমূর্তিটি দেখতে পান তারা। পরে মূর্তিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান আসাদুল ইসলাম । মূর্তিটি মূল্য প্রায় ২ কোটি টাকা। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!