বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে উপজেলার পালংখালী-বালুখালী পানবাজার এপিবিএন। গ্রেফতারকৃত রোহিঙ্গা আমির হোসেন ক্যাম্প-১০ এর এফ/১০ ব্লকের মৃত হামিদ হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামীর নেতৃত্বে ঐ ক্যাম্পে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এ সময় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ রোহিঙ্গা আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।