ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
দুপচাঁচিয়া থানা- ফাইল ফটো

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাবিবা আক্তার (২৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে ঐ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাবিবা আক্তার একই গ্রামের বাবলু প্রামাণিকের মেয়ে। অভিযুক্ত ব্যক্তির নাম মাফুন। তিনি পলাতক রয়েছেন।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাসে স্বামী মাফুনের সঙ্গে হাবিবা আক্তারের বিচ্ছেদ হয়। তাদের ছয় বছরের এক ছেলেসন্তান আছে। বিচ্ছেদ হলেও একই এলাকায় দুইজন আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মাফুন হাবিবার ঘরে কৌশলে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি। একপর্যায়ে হাবিবা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান মাফুন। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পলাতক মাফুনকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!