ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আরো একটি মর্টারশেল উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটে আরো একটি মর্টারশেল উদ্ধার
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে চারদিনের ব্যবধানে আরো একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর সংলগ্ন পিয়াইন নদ থেকে এটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল হতে পারে।

এর আগে, গত সোমবার উপজেলার একই ইউনিয়নের পিয়াইন নদ থেকে বালু উত্তোলনের সময় একটি মর্টারশেল উদ্ধার করেন শ্রমিকরা। পরে মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এটি নিষ্ক্রিয় করে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকায় এক ব্যক্তি হেঁটে নদ পার হচ্ছিলেন। এ সময় নদের মধ্যবর্তী স্থানে তার পায়ে লোহার স্পর্শ লাগে। তিনি লোহার বস্তুটি তুলে পরিষ্কার করে পাড়ে এনে দেখেন এটি একটি মর্টারশেল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষকে মর্টারশেল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। 

Advertisement

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে। বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা গিয়ে সেটি নিষ্ক্রিয় করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!