পুলিশ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে। মৃত ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাতুটিয়া করিআটা গ্রামে। তিনি ওই গ্রামের ছামান মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে মৃত আব্দুল হালিমের লাশ ওই এলাকায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
.png)
জামালপুর সদর থানার আওতাধীন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।