ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোপিনাথপুর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম জেলার কসবা উপজেলার গোপীনাথপুর (কোনা পাড়া) এলাকার ফুল মিয়ার ছেলে ও একই উপজেলার নোয়ামোড়া এলাকার রাব্বানী মিয়ার ছেলে আব্দুল মান্নান।

কসবা থানার ওসি মো. রাজু আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপিনাথপুর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। কালাম ও মান্নান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!