এ ঘটনায় দুলাভাই মংনুং মারমাকে (৪৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ত্রিপুরাপাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে।
নিহত শৈক্যপ্রু মারমা (৩০) বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুংক্ষ্যংপাড়ার ক্যউচিং মারমার ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, পরিবারের পুরো খরচ বোন জামাইকে বহন করার জন্য চাপ প্রয়োগ করছিলেন শৈক্যপ্রু মারমা। এ নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে পাশে থাকা কুড়াল দিয়ে শ্যালকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুলাভাইকে আটক করে।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, বিষয়টি পুলিশকে জানালে তারা ঘাতককে আটক করে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
বান্দরবান সদর থানার ওসি আবদুল জলিল জানান, এ ঘটনায় মংনুং মারমা নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।