ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত

নালিতাবাড়ী ও শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২ মার্চ ২০২৪
নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস স্মরণের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। শনিবার পৌর শহরের সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই দিবস পালন করা হয়।

সকালে সেঁজুতি অঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুনীরুজ্জামান। পরে জাতীয় পতাকাসহ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহিদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা, শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে তৎকালীন ইকবাল হলের (শহিদ সার্জেন্ট জহুরুল হক হল) শিক্ষার্থীরা লাল সবুজের পতাকা বানিয়েছিল। এটিই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটি আমাদের ‌অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!