সোমবার দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দীক এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত সেলিম জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী গ্রামের মিজি বাড়ির মৃত ওমর আলী মিজির ছেলে।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন সেলিম মিজিকে সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও এলাকার মহামায়া বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার এসআই এম শামীম আহমেদ ওই বছরের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলাটি চলমান অবস্থায় আদালত ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ ও মামলার নাথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন শাহজাদা এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।