[ দেশজুড়ে ]
গাঁজা বিক্রির অপরাধে ২ মাদক ব্যবসায়ী কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বার্তা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বার্তা গ্রামের কাজল মিয়া ও একই গ্রামের লাল চান।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হামিমুর রশীদ জানান, দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বার্তা গ্রামের কাজল মিয়ার বাড়ি থেকে ১১০ গ্রাম গাঁজা পাওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযানে একই গ্রামের লাল চাঁনের কাছ থেকে ১০৫ গাঁজা পাওয়ার অপরাধে তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!