ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, নদীতে মিলল লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫, ৬ মার্চ ২০২৪
মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, নদীতে মিলল লাশ
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে আবুল কাশেমের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে মাতামুহুরী নদীর চকরিয়া অংশের বাটাখালী ব্রিজের অদূরে নিখোঁজ হন ওই জেলে।

জেলে আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।

Advertisement

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে মাতামুহুরী নদীর বাটাখালী পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে নামেন আবুল কাশেমসহ পাঁচ জেলে। জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। একপর্যায়ে কাশেম পানিতে ডুব দিয়ে জাল ছাড়িয়ে আনতে গেলে আর উঠেননি। এরপর নিখোঁজ হন কাশেম। চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে মঙ্গলবার দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!