[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ২২ মাদক মামলার আসামি শিপরা গ্রেফতার
গ্রেফতারকৃত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শিপরা বেগম
চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শিপরা বেগমকে (৬০) গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে ১০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া।
তিনি বলেন, ২২টি মাদক মামলার আসামি শিপরা বেগম চুয়াডাঙ্গা জেলার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী। তিনি সাধারণত পাইকারি মাদক বিক্রি করেন। ছদ্মবেশে তিনি তার গ্রাহকদের কাছে মাদক পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!